বাস ভাড়া পূর্বের ন্যায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে : ডিসি
বাস ভাড়া পূর্বের ন্যায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে : ডিসি
A
Admin
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির চেয়ারম্যান এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেন।
জানা গেছে, গত ২০ আগস্ট পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রী সাধারণের ভোগান্তি, সমালোচনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত স্থগিত করেছে। ফলে পূর্বের ভাড়াতেই যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা হবে।
আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। সেহেতু বন্ধন ও উৎসব পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুরনো ভাড়াতেই চলবে। পরবর্তী সময়ে পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হবে।
এদিকে যাত্রী সাধারণ এ সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, হঠাৎ ভাড়া বৃদ্ধি তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছিল। জেলা প্রশাসনের এ পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
২২ অক্টোবর, ২০২৬
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই
২২ অক্টোবর, ২০২৬
জামালপুরে পৌর এলাকায় রাস্তা যেন ‘মরণফাঁদ’
২২ অক্টোবর, ২০২৬
চীনে আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপোতে নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের রবিন
২২ অক্টোবর, ২০২৬
-
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
-
বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন
-
পুরোনো ছবি পোস্ট করে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন
-
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
-
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত
-
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
-
ইশরাকের বিরুদ্ধে জেলা পরিষদের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্ন আপ্যায়ন বিল নিয়েও
-
মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
-
প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী
-
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই