বার্সেলোনার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বার্সেলোনার আসন্ন সভাপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। জানা গেছে, ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে থাকার লক্ষ্যেই এবারের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষেই অবস্থান নেবেন না আর্জেন্টাইন সুপারস্টার।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'ডিয়ারিও স্পোর্টস' এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে নিজের অবস্থান ইতোমধ্যেই স্পষ্ট করেছেন মেসি। তিনি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না এবং কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চান না।

 এই নির্বাচনে মেসির অংশ না নেওয়ার কারণ হিসেবে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যস্ত জীবন ও ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কারণে এবার বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। 

বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বার্সেলোনার সভাপতি নির্বাচন। আসন্ন ভোটে আবারও সভাপতি পদে লড়ছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ক্লাবের সাবেক বোর্ড সদস্য ভিক্টর ফন্ট।

নির্বাচন ঘিরে সাবেক খেলোয়াড় ও কোচদের অবস্থান নিয়ে আলোচনা চললেও, মেসির নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রে রয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিলেও, মেসি কারও পক্ষেই অবস্থান নেননি।

প্রতিবেদন অনুযায়ী, ভিক্টর ফন্টের সঙ্গেও কোনো বৈঠক করবেন না মেসি। যদিও ফন্ট জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে প্রথম কাজ হিসেবেই তিনি মেসিকে ফোন করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক বর্তমানে কার্যত বিচ্ছিন্ন। তবুও ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ছাড়াই পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অতীতের নির্বাচনের তুলনায় এটি মেসির জন্য বড় পরিবর্তন। কারণ আগে তিনি নিয়মিতভাবে ভোট দিয়েছেন এবং ক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ