বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এর ধারাবাহিকতায় এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আরেকটি সিদ্ধান্ত।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন করেছিলেন, তাদের সবাইকে বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে পারছেন না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার উদ্দেশ্যে আইসিসি নির্ধারিত ফরম ও সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন। বাংলাদেশ দল খেলুক বা না খেলুক, বিশ্বকাপ কাভারের জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি ছিল।

১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশি সাংবাদিকদের নিয়মিত উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ ছিল না, তখনও একাধিক বিশ্বকাপ কাভার করেছেন দেশের সাংবাদিকরা। ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের বিশ্বকাপ নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকায় প্রায় প্রতিটি গণমাধ্যমই বিশ্বকাপ কাভারের জন্য সাংবাদিক পাঠিয়ে থাকে।

আইসিসির এই সিদ্ধান্তে দেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ