বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে নীরব বিসিসিআই সভাপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়লেও মুখ খুলতে রাজি হননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই সভাপতি। এ সময় স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

এক পর্যায়ে সংক্ষিপ্ত মন্তব্যে মিথুন মানহাস বলেন, 'আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’ এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি।

সূত্রের দাবি, বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের এই নীরবতা কৌশলগত। আইসিসির আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চায় না ভারতীয় বোর্ড।

এর আগে, বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে। এর পরদিনই বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

তবে বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েনি বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিকল্প উপায় খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। এখনও হাল ছাড়িনি। আরও কিছু বিষয় নিয়ে যোগাযোগ করবো। আমাদের একটাই চাওয়া—বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। আমাদের দল প্রস্তুত, আমরা রেডি আছি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ