আসিফ নজরুলকে এবার ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে লাল-সবুজের প্রতিনিধিদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার এ ইস্যুতে সরব হলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। সরাসরি তাকে ‘মিথ্যুক’ বলেও মন্তব্য করেন দেশের অভিজ্ঞ এই কোচ।

বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। তবে পরে তিনি দাবি করেন, এটি সরকারের নয়; বরং বিসিবি ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল। তার এমন অবস্থান পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন সালাউদ্দিন।

তিনি বলেন, 'উনি (আসিফ নজরুল) খাড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন, আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, আমরা এটা মানতে পারছি না।'

দলের ভেতরের পরিস্থিতি তুলে ধরে সালাউদ্দিন আরও বলেন, 'আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।'

গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসিফ নজরুল বলেছিলেন, 'কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার জন্য স্যাক্রিফাইস করেছে, মর্যাদা রক্ষায় ভূমিকা রেখেছে।'

বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং সিদ্ধান্তের দায় কার—এ প্রশ্নে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে কোচ সালাউদ্দিনের এমন বিস্ফোরক মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার