আসছে ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:০০

মুক্তির প্রায় ১৬ বছর পর আসছে বলিউডের কালজয়ী সিনেমা 'থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল। প্রথম ছবির চরিত্র র‍্যাঞ্চো, পিয়া, ফারহান ও রাজু এবার আবার একসাথে বড় পর্দায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত। সিক্যুয়েলটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া।

 

থ্রি ইডিয়টস ২০০৯ সালে মুক্তির পর বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক আয়কারী সিনেমায় পরিণত হয়। বন্ধুত্ব, আবেগ ও হাস্যরসের সমন্বয়ে তৈরি সিনেমাটি শিক্ষাব্যবস্থা ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছিল।


প্রথম সিনেমার ধারাবাহিকতা বজায় রেখে তৈরি হবে সিক্যুয়েলটি। প্রিয় চরিত্রগুলোর জীবনে কি পরিবর্তন এসেছে এবং তারা কীভাবে নতুন অভিযানে জড়িয়েছে, তা নিয়েই এগোবে সিনেমাটির গল্প। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি হবে নতুন, অর্থবহ এবং হাস্যরসাত্মক এক অভিযান।


জানা গেছে, সিনেমা স্ক্রিপ্ট ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং পুরো টিম বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত। প্রথম সিনেমার সেই যাদু, মজা, আবেগ আবার ফিরে আসবে বলে মনে করছেন সবাই।

 

জানা গেছে, দাদাসাহেব ফালকে-কে নিয়ে হিরানি ও আমির খানের নতুন বায়োপিকের চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তারা এখন এই সিনেমার সিক্যুয়ালের দিকে মনোনিবেশ করেছেন। বহু বছর ধরে হিরানি এই সিনেমার সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেছিলেন। কিন্তু, গল্পকে নিখুঁত মনে না হওয়ায় তা স্থগিত ছিল। এবার সময় নিয়ে গল্প পূর্ণাঙ্গভাবে সাজিয়ে ছবিটি নির্মাণের জন্য উপযুক্ত মনে করছেন তিনি।


আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও সামাজিক মাধ্যমে সিক্যুয়েলের খবর ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। স্ক্রিপ্ট চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ায় এটি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিক্যুয়েলগুলোর একটি হিসেবে গণ্য হচ্ছে।

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান