আফগান বাহিনীর প্রতিশোধ, নিহত ১৪ পাক সেনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের অভ্যন্তরে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এ হামলায় পাকিস্তানের অন্তত ১৪ জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগান গণমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৫টার দিকে পাকিস্তানের ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। আফগানিস্তান এই অভিযানের নাম দিয়েছে ‘রাদ-উল-জুলম’।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, আফগান প্রতিরক্ষা বাহিনীর এই প্রতিশোধমূলক অভিযান প্রমাণ করে যে কাবুল প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানো এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে।

তবে আফগানিস্তানের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার 'টোলো' নিউজকে জানান, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার আশঙ্কা আরও বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ