আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪’র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোনো স্পেস না দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন মঞ্চ-২৪। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, 'আওয়ামী লীগ একটি বিষ। ইতিহাস বলে, যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দিয়েছে, শেষ পর্যন্ত তাদেরই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করেছে। তাই সংসদে তাদের বৈধতা দেওয়ার কোনো প্রয়োজন নেই।'

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফাহিম ফারুকী জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আপনাদের কাজ হবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা।'

তিনি আরও বলেন, 'জামায়াতের আমির ও নাহিদ ইসলামের সঙ্গে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমানের সাক্ষাৎ ইতিবাচক রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়েছে। আমরা এমন সম্প্রীতির রাজনীতি দেখতে চাই। কিন্তু আওয়ামী লীগকে স্পেস দিলে এই সম্প্রীতি নষ্ট হবে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মঞ্চ-২৪ আহ্বায়ক বলেন, 'বাংলাদেশের ইতিহাসে সহিংসতাবিহীন অন্যতম একটি নির্বাচন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। যদিও বিভিন্ন স্থানে ফলাফলকে কেন্দ্র করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছে। তবে সরকারি ও বিরোধী দল উভয়ই নির্বাচন মেনে নিয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক থাকার ঘোষণা দিয়েছে। সে কারণে আমরাও নির্বাচন মেনে নিচ্ছি।'

তিনি আশা প্রকাশ করে বলেন, 'নবনির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করবেন। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অর্থ হলো—যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল, তাদের রাজনৈতিকভাবে কোনো স্পেস না দেওয়া।'

বিরোধী দলগুলোর উদ্দেশে ফাহিম ফারুকী বলেন, 'নেগোসিয়েশনের রাজনীতি বাদ দিয়ে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করতে হবে। আসন বণ্টন বা সমঝোতা আমাদের দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো, সংসদে গিয়ে জনগণ কতটা নিরাপদ থাকে এবং সাধারণ মানুষের—কামার, কুমার, জেলে, চাষার—অধিকার কতটা বাস্তবায়িত হয়।'

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা প্রমাণসহ দেখেছি, বিভিন্ন স্থানে ভোট দেওয়া কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। অতীতের সহিংস রাজনীতিতে ফিরে গেলে জনগণ তা মেনে নেবে না।'

তিনি আরও বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। তাঁর দলের নেতাকর্মীরা যদি আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে সাধারণ মানুষের ওপর আক্রমণ করেন, তা আমাদের জন্য কষ্টদায়ক।'

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী