আন্দোলনে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, 'গণভোটের রায় বাস্তবায়নে সরকারি দলের বর্তমান অবস্থান তাদেরকে বিস্মিত, আহত ও মর্মাহত করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা ও রায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।'

এর আগে, সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ এনে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, 'বিষয়টি কোনো একক দলের নয়; বরং নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল উভয়েই এ বিষয়ে একমত ছিল। আমরা প্রতিকার চেয়েছিলাম, কিন্তু তা পাইনি। এতে শুধু আমাদের নয়, দেশের জনগণের রায়েরও যথাযথ মূল্যায়ন হয়নি। বিরোধীদলে বসে এ ধরনের অবমূল্যায়ন মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছি।”

এসময় স্পিকার বিরোধী দলকে ওয়াকআউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

তিনি বলেন, 'পরবর্তীতে আরেকটি মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে, যেখানে বিরোধী দলের উত্থাপিত বিষয়গুলোর জবাব পাওয়া যেতে পারে। এরপরও প্রয়োজনে তারা ওয়াকআউট করতে পারেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু