আমি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে: নাজমুল হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, “আমি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি, গায়েবি মামলা, মামলা বাণিজ্য, ভূমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আমি এমপি হলে নবীনগরে অপরাজনীতি চলবে না।” পাশাপাশি তিনি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি এবং জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেবেন এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু সাঈদ, হযরত আলী, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, হাজী ফুরকান উদ্দিন, হাজী নুরুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য নবীনগরবাসীর প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান