আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না; ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে রুমিন ফারহানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা জানালে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। রুমিন ফারহানাও একইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা মন্তব্য করেন।

ম্যাজিস্ট্রেটকে উদ্দেশে রুমিন ফারহানা বলেন, তিনি কোনো দলের ওপর নির্ভরশীল নন এবং সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তিনি বলেন, পারলে এসব থামিয়ে দিতে এবং সেদিন ভদ্রতার সঙ্গে কথা বলছেন উল্লেখ করে হুঁশিয়ারি দেন যে, পরবর্তীতে তিনি আর ভদ্রতা করবেন না।

একপর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বলেন, প্রশাসনে বসে থাকা কর্মকর্তাদের এসব বিষয় খোঁজ নেওয়া উচিত। তিনি জানান, ওইদিন আঙুল তুলে কথা বলেছেন এবং ম্যাজিস্ট্রেট তা শুনেছেন, কিন্তু ভবিষ্যতে তিনি আর এসব শুনবেন না। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, তার অনুমতি ছাড়া ম্যাজিস্ট্রেট ওই এলাকা ছাড়তে পারবেন না। বক্তব্যে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি রুমিন ফারহানা এবং তার কোনো দলের প্রয়োজন নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা