আখাউড়ায় স্বামী সন্তানকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
এবার স্বামী সন্তানকে সাথে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌরশহর সড়ক বাজার, খড়মপুর ও আজমপুর এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। এসময় মুশফিকুর রহমানের এক নাতিও প্রচারনায় অংশ নেন।

বিএনপি সূত্রে জানা যায়, মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া ও তার স্বামী আশফাক জামিল রহমান ও তাদের ছেলে তারিফ রহমান মঙ্গলবার সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এসময় আজমপুর বাজারে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বাবার জন্য ভোট চান ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে তিনি পৌরশহরের খড়মপুর গ্রামের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় খড়মপুর গ্রামের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।

পরে, বিকালে পৌরশহরের সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানীর শীষে ভোট দেওয়োর অনুরোধ জানান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পাশে থেকে ধানের শিষের স্লোগান দেন। এদিকে, মুশফিকুর রহমানের মেয়েকে ভোটের গণসংযোগে দেখে ভোটাররাও আগ্রহ বোধ করেন। তার সাথে তরুন-তরুনীরা ছবি তুলেন। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন।

দিনভর গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, শেখ আইয়ুবুর রহমান,কাজী শরীফ খাদেম, ইয়ার হোসেন শামীম, সোহাগ খান,বিএনপি নেতা দেলোয়ার হোসেন,যুবদল নেতা নাহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ।

বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া বলেন, 'আজকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমার বাবাকে সবাই চিনে। মানুষ যেভাবে আমার বাবাকে সমর্থন দিচ্ছে তাতে আমি অভিভূত কৃতজ্ঞ। মানুষ মনে করে আবার বাবা এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা আশাবাদী।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর