আজ সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে সরকারিভাবে ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে  সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
 
২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে কয়েকদিন ধরেই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পর্যন্তও সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মসূচি থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তারা।
 
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে সরকারিভাবে ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না।
 
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে একই দাবিতে প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে কড়া পুলিশি নিরাপত্তায় রাত আটটার দিকে তিনি বের হয়ে আসেন।
 
এর আগে আন্দোলনকারীদের জানানো হয়েছিল, সোমবারের (১৫ ডিসেম্বর) মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে, সেই আশ্বাস তারা গ্রহণ করেননি।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত আটটার আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করলে উত্তেজনা আরও বাড়ে। আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
 
সচিবালয়ের নন-ক্যাডার কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। তাই প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচি আরও বর্ধিত করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার