বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার একটু পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সূত্র থেকে জানা গেছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে মাঠপর্যায়ের কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি। পাশাপাশি ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে মোতায়েন থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন, এ বিষয়েও আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে, গত ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে ভোটের আগে-পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব উঠে আসে। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকতে পারে বলে জানা গেছে।