আদালতের আদেশ উপেক্ষা করেই এস আলমের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের আওতাধীন ফার্স্ট কমিউনিকেশন (ফার্স্ট কম) দীর্ঘ ৭ কোটি টাকার বকেয়া থাকলেও সম্প্রতি আবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বিটিআরসি আদালতের আদেশ এবং সংশ্লিষ্ট অপারেটরদের আপত্তি উপেক্ষা করে এই অনুমোদন দিয়েছে। বিষয়টি নিয়ে টেলিকম খাতে নতুন ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর, একই বছরের ৩ ডিসেম্বর বিটিআরসি ফার্স্ট কমের কার্যক্রম বন্ধ করে দেয়। তখন আইজিডব্লিউ অপারেটরদের প্রায় ৩ কোটি টাকা এবং বিটিআরসির রাজস্ব ও লাইসেন্স ফি বাবদ আরও ৪ কোটি টাকা বকেয়া ছিল।

তবে পুরো বকেয়া পরিশোধ না করে শুধু ২ কোটি টাকা আদায় করেই ১৬ মার্চ প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইওএফ অপারেটররা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আগেও দায় রেখে সরে গেছে। এখন কার্যক্রম শুরুর পর কিস্তিতে বকেয়া পরিশোধের প্রস্তাব নিয়ে এসেছে, যা তারা মেনে নিচ্ছেন না। তাদের বক্তব্য, যেখানে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলো ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে ফার্স্ট কমের এমন সুবিধা অন্যায়।

অভিযোগ রয়েছে, বিটিআরসির মিটিং মিনিটস জালিয়াতির মাধ্যমে ফার্স্ট কমকে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ১৫ মার্চ প্রকাশিত মিটিং মিনিটসে উল্লেখ করা হয়, সব পক্ষ ৩ কিস্তির প্রস্তাবে সম্মত। তবে সংশ্লিষ্ট অপারেটররা দাবি করছেন, তারা এমন কোনো সম্মতি দেয়নি।

আইওএফের চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুর বলেন, 'বিটিআরসি টেলিকম খাতের অভিভাবক। আদেশে পরিষ্কার বলা আছে, সব দেনা আদায় হওয়ার পর নতুন টপোলজি অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। কিন্তু বিটিআরসি শুধু নিজের পাওনা অর্ধেক আদায় করেই ফার্স্ট কমকে কার্যক্রম চালুর সুযোগ দিয়েছে।'

আদালতের তথ্য অনুযায়ী, ফার্স্ট কমের ৭৭ শতাংশ শেয়ার রয়েছে বিতর্কিত গ্রুপ এবং ব্যাংক লুটের সঙ্গে যুক্ত এস আলমের বেনামে। বাকি শেয়ারের মালিক সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও তার পরিবার।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এস আলম ও তার পরিবারের ৪২টি কোম্পানির অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। তবুও ফার্স্ট কম বাণিজ্যিক কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে।

টেলিকম খাতে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই ধরনের অনুমোদন পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং নিয়ম মেনে চলা অপারেটরদের ওপর অন্যায় প্রতিযোগিতা চাপাবে।

সূত্র: যুগান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ