আদালতে হাজির হয়ে যা বললেন নিহত লিমন–বৃষ্টির বন্ধুরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের রুমমেট সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) হিলসবরো কাউন্টির একটি আদালত অভিযুক্ত আবুঘরবেহকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। ওই দিন আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে বাংলাদেশিদের একটি দল উপস্থিত ছিল, যাদের বেশিরভাগই নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী ও বন্ধু।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের রুমমেট সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হিলসবরো কাউন্টির একটি আদালত অভিযুক্ত আবুঘরবেহকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। ওই দিন আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে বাংলাদেশিদের একটি দল উপস্থিত ছিল, যাদের বেশিরভাগই নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী ও বন্ধু।

লিমন ও বৃষ্টির বন্ধু সালমান সাদিক শুভ বলেন, তাঁদের সঙ্গে কী ঘটেছে তা জানতে চান তারা এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে, কারণ এই ঘটনা শুধু তাঁদের নয়, অনেকের আবেগের সঙ্গে জড়িত।

আরেক বন্ধু রিফাতুল ইসলাম বলেন, নিজেদের বাসস্থানেই এমন হত্যাকাণ্ড ঘটায় তারা গভীরভাবে হতবাক। তাঁর ভাষায়, নিরাপদ মনে করা জায়গায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

অন্যদিকে বন্ধু আবীর আল হাসিব সৌরভ জানান, তাঁদের প্রধান লক্ষ্য এখন এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা।

এদিকে স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ আদালতে নিহতদের বন্ধু ও সহপাঠীদের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, সাধারণত এমন মামলায় পরিবার ছাড়া এত সংখ্যক মানুষ উপস্থিত থাকেন না।

তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে গ্র্যান্ড জুরি প্রক্রিয়া সম্পন্ন হবে, এরপর মৃত্যুদণ্ড চাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'