আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ জবাবের হুঁশিয়ারি ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল পদক্ষেপ নিলে বা নতুন করে আগ্রাসন চালালে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’কে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এই সংযম যে কোনো সময় ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে।

ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ভুল হিসাব-নিকাশ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে আগ্রাসন চালানো হলে এমন পাল্টা হামলা চালানো হবে, যা শত্রুর প্রত্যাশার চেয়েও ভয়াবহ হবে।

এতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।

বর্তমানে মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি—সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন প্রেক্ষাপটে ইরানের এই কঠোর অবস্থান নতুন করে সংঘাতের আশঙ্কা জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান বরাবরই তাদের কৌশলগত ‘ধৈর্য’কে আত্মরক্ষার অংশ হিসেবে তুলে ধরে এসেছে। তবে এই হুঁশিয়ারির পর পরিস্থিতি যেকোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল