৯৫ বছরের আলেকজান বেগমের আর্তনাদ: “মরার আগে স্বামীর জায়গায় মাথা গুঁজে থাকতে চাই”

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
স্বামীর রেখে যাওয়া বৈধ সম্পত্তির ন্যায্য অংশ ফিরে পেতে ৯৫ বছর বয়সেও লড়াই করে যাচ্ছেন মাদারীপুরের উত্তর দুধখালীর বড় কান্দি এলাকার আলেকজান বেগম। আদালতের রায় তার পক্ষে থাকলেও স্বামীর ভাইদের দখলদারিত্ব, নির্যাতন এবং হুমকির মুখে জীবনযুদ্ধ থামাতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই অবসরপ্রাপ্ত বৃদ্ধা তাঁর ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

তিনি জানান, তার স্বামী মৃত হামেদ হাওলাদার জীবিকার তাগিদে দীর্ঘদিন মাদারীপুর সদরে বাস করতেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর নিজের ন্যায্য অংশ নিতে গেলে স্বামীর আপন ভাই ইসরাফিল হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, ইমারত হাওলাদার, রহমান হাওলাদার ও শাজাহান হাওলাদার তাকে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করে। শুধু তাই নয়, জায়গা দখল করতে ঘরবাড়ি নির্মাণ শুরু করলে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আলেকজান বেগম বলেন, 'আমি ৯৫ বছরের বৃদ্ধা। আমার দুনিয়ায় আর কেউ নেই। নিজের স্বামীর জায়গা চেয়েছি, তাই আজ আমায় ঘরছাড়া হতে হয়েছে। আদালত আমার পক্ষে রায় দিলেও কেউ মানে না।'

তিনি জানান, আদালতের রায়ে তার স্বামীর সম্পত্তির অংশ পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে এবং জমির সব কাগজপত্র আপডেট রয়েছে। তবুও রায় বাস্তবায়নে ব্যর্থতা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের উদাসীনতায় তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন।
 
তার অভিযোগ, প্রশাসনের লোকজন গিয়ে দখলদারদের নির্মাণকাজ কয়েকবার বন্ধ করে দিলেও, তারা চলে যাওয়ার পর আবার কাজ শুরু করে।
৯৫ বছরের এই নারীর করুণ আর্তনাদ করে বলেন, 'মরার আগে স্বামীর বাড়ির অংশটা ফিরে পেতে চাই। নিজের ঘরে মাথা গুঁজে থাকতে চাই।'

তিনি দ্রুত আদালতের রায় বাস্তবায়ন, ভূমি দখল বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
 
সদ্য সংবাদ/সৈয়দ গোলাম মারুফ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় নয়: নয়ন