৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা পর রাতে এই প্রজ্ঞাপন প্রকাশ করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকার, চট্টগ্রামের ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কয়েকটি আসন এবং খুলনা নগরের একটি আসন ছাড়া বাকি সব আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক।

ঢাকা মহানগরে ঢাকা–১৩ ও ১৫ ছাড়া অন্য সব আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার। ঢাকা–১৩ ও ১৫ নম্বর আসনের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকার জেলার অন্যান্য আসনে দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম–৪, ৫, ৮, ৯ ও ১০ নম্বর আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম–১১ নম্বর আসনে দায়িত্বে থাকবেন ইসির চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। অন্য আসনগুলোতে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

খুলনা–৩ আসনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

এ ছাড়া আদালতের আদেশ অনুযায়ী বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার