২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা: কোন দল কতটি আসন পেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে:
বিএনপি- ২০৯টি আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী- ৬৮টি আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- ৬টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস- ২টি আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ- ১টি আসন
খেলাফত মজলিস- ১টি আসন
গণসংহতি আন্দোলন- ১টি আসন
বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)- ১টি আসন
গণঅধিকার পরিষদ- ১টি আসন
স্বতন্ত্র প্রার্থী- ৭টি আসন

তিন আসনের ফল স্থগিত
ইসি জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের স্থগিতাদেশের কারণে আপাতত ঘোষণা করা হয়নি। এ দুটি আসনের ফল পরে জানানো হবে। এছাড়া একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তবে আদালতের বাধা না থাকায় ওই দুই আসনের গণভোটের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

ভোট ও গণভোটের হার
আখতার আহমেদ জানান, নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। মোট ২৯৯টি আসনের গণভোটের ফল গণনা করা হয়েছে বলে জানায় ইসি।

ইসি বলছে, সংশ্লিষ্ট দুই আসনে প্রার্থীদের ভোট আদালতের নির্দেশনায় গণনা না হলেও, গণভোটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার