২৫০ শিশুকে ঈদ উপহার দিলো ‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’, পাশে ছিলেন বাশার-আসিফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে নতুন জামা এবং তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ।

রাজধানীর শুক্রাবাদে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এদিন ঈদকে সামনে রেখে ২৫০ জন শিশুকে নতুন জামা তুলে দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

অনুষ্ঠানে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, আগামী এপ্রিলে ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে একদিনের একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এ সময় শিশুদের নিয়ে আয়োজিত ঈদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নালোড়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভর বাবা তৌফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফয়সাল তিতুমীর, সংগঠনের সভাপতি শাহাব সোহাগ, সাধারণ সম্পাদক জামান আশরাফ, রাফসানজানি রানা, শওকত সেলিম, ফারিয়া জান্নাত স্নিগ্ধা, আল কাউসার রুপম, শাহরিয়ার হোসেন, রিয়ানুর ইসলাম, তমাল ফরাজি, জিনিয়া জাফরিন নিদ্রাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান