১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, ৯ম ব্যালন ডি’অরের হাতছানি মেসির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে লিওনেল মেসির ক্যারিয়ারেও যোগ হয়েছে নতুন এক অধ্যায়ের হাতছানি। ৩৯ বছর বয়সী এই মহাতারকা এখন শুধু বিশ্বকাপের গোল্ডেন বুটের অন্যতম দাবিদার নন, বরং নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে থাকা ফুটবলারদের একজন।

বিশ্বকাপের মঞ্চে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বদলে গেছে ব্যক্তিগত পুরস্কারের সমীকরণ। ক্রীড়া বিশ্লেষক ও বিভিন্ন পূর্বাভাস বাজারের হিসাবেও আর্জেন্টাইন অধিনায়ককে রাখা হচ্ছে শীর্ষে।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান কালশি। তাদের হিসাবে, এই পুরস্কার জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা ৫৯ শতাংশ।

তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন। ফরাসি তারকার গোলসংখ্যা এখন ১০, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসির গোল ৮টি ও অ্যাসিস্ট ৪টি। ফাইনালে ২ গোল করতে পারলে এমবাপ্পেকে পেছনে ফেলে নিজের ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জিতবেন মেসি।

ছয়টি বিশ্বকাপ খেলেও এখনো গোল্ডেন বুট জেতা হয়নি মেসির। তাই স্পেনের বিপক্ষে ফাইনাল তার জন্য ব্যক্তিগত ইতিহাস গড়ার বড় সুযোগ।

এদিকে বিশ্বকাপের পারফরম্যান্স ব্যালন ডি’অরের হিসাবেও বড় প্রভাব ফেলেছে। এর আগে মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে মোট আটবার এই পুরস্কার জিতেছেন। এবার জিতলে নবমবারের মতো ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান উঠবে তার হাতে।

বিশ্বকাপে এর আগে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি—২০১৪ ও ২০২২ সালে। এবার শিরোপা জিততে পারলে একই সঙ্গে তৃতীয়বার গোল্ডেন বল জয়ের রেকর্ড গড়বেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার তিনবার এই পুরস্কার জিততে পারেননি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিলেন মেসি। এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। স্পেনের বিপক্ষে ফাইনালে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স তাকে নিয়ে যেতে পারে ফুটবল ইতিহাসের আরও অনন্য উচ্চতায়।

নবম ব্যালন ডি’অর জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর (৫টি) সঙ্গে ব্যবধান আরও বাড়াবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এখন তার সামনে অপেক্ষা করছে একসঙ্গে একাধিক ইতিহাস গড়ার সুযোগ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ