১৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার অভিনেত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও–সংক্রান্ত মামলায় সর্বশেষ রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর করা আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।

গত ৩ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দরে রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৫ সালের মার্চ মাস থেকে তিনি পরপ্পনা অগ্রহারা কারাগারে আটক রয়েছেন। একই ঘটনায় তাঁর সঙ্গে গ্রেপ্তার হন তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন।

তদন্তে বেরিয়ে আসে, রান্যা রাও ও তাঁর দুই সহযোগী মিলে একটি স্বর্ণ পাচার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। দুবাই, উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে স্বর্ণ এনে হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেন পরিচালনা করা হতো। অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, পোশাকের ভেতরে স্বর্ণের গয়না লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল।

একাধিক নিম্ন আদালত তাদের জামিন আবেদন নাকচ করার পর তিন আসামির মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতে আবেদন করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারের কফিপোসা আইনে সন্তানদের আটকাদেশ চ্যালেঞ্জ করার পাশাপাশি মামলাটি বাতিলের আবেদন জানান।

সুপ্রিম কোর্ট এসব আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখার নির্দেশ দেন।

এর আগে গ্রেপ্তারের পর রান্যা রাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটি ৫০ লাখ রুপি এবং প্রায় ২ কোটি রুপি মূল্যের স্বর্ণের গয়না উদ্ধার করা হয়। বিমানবন্দরে জব্দ করা ১৪ কেজি স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৫০ লাখ রুপি বলে জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ