যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অতীতে আলোচনার মাঝপথে প্রতিশ্রুতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছে ইরান।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যখন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ছিলেন, সেই সময়ই ইরানে সামরিক হামলা শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি গড়ে তুলছে এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাস্কটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ওই মার্কিন প্রতিনিধিদের বৈঠক হয়। কিন্তু সেই কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে একই মার্কিন প্রতিনিধিদল আবারও আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আস্থা রাখতে পারছে না ইরান। দেশটির কর্মকর্তারা সামরিক প্রস্তুতিতেও গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া ইরানের কিছু কট্টরপন্থী নেতা পারমাণবিক কর্মসূচিকে আলোচনার বিষয় হিসেবে গ্রহণ করতে নারাজ বলে জানিয়েছে প্রতিবেদনে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের পারমাণবিক অগ্রগতিই অতীতের হামলার কারণ ছিল।

সব মিলিয়ে ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনা আদৌ ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন