ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এ অবস্থানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখে, তবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই হুঁশিয়ারি এক্স (সাবেক টুইটার) বার্তায় দেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি-এর মন্তব্যের ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। একই সঙ্গে বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চলমান থাকলে দেশটি প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।
এছাড়া ইরান নিজেদেরকে হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে উল্লেখ করে জানিয়েছে, প্রয়োজন হলে তারা পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা দেখাবে। সূত্র: আল–জাজিরা।