মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে আসে।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারির পর জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে—এ প্রেক্ষাপটে মহাসচিবের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। বিশেষ করে গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে জাতিসংঘের কোনো পরামর্শ আছে কি না, সে প্রশ্নও উত্থাপন করা হয়।
জবাবে ফারহান হক বলেন, 'জাতিসংঘ সবসময়ই যথাসময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি উৎসাহিত করে। নির্বাচনে অংশগ্রহণকারী সবাই যেন নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে নিশ্চয়তা দিতে হবে। ভোটাররা যাতে ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারেন—এ বিষয়টি নিশ্চিত করাও জরুরি।'