যশোরে ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারখানা মালিকের পালানো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যশোর সদরের নরেন্দ্রপুরে একটি ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। গোপন সংবাদের ভিত্তিতে নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে খন্দকার ইকরামুজ্জামানের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক ইকরামুজ্জামান পালিয়ে যান। এ সময় উপজেলা কৃষি অফিসার মোসা. রাজিয়া সুলতানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

ইকরামুজ্জামান পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ভেজাল দস্তা সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, ‘গ্রোয়িং’ লেখা খালি প্যাকেট এক বস্তা, ক্যালসিয়াম কার্বনেট (চুন) চার বস্তা, খোলা কাঁচামাল আনুমানিক ১০০ কেজি এবং সিমেন্ট তিন বস্তা।

উদ্ধারকৃত সামগ্রী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ