যা জানা গেল খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত সংশ্লিষ্ট একটি সূত্র। জানা গেছে, তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন, এবং তার অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, 'খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যায়। তিনি ওষুধ নিচ্ছেন এবং আগের মতোই পর্যবেক্ষণে আছেন।'

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি থাকলেও মেডিকেল বোর্ড এখনো ফ্লাই করার অনুমতি দেয়নি। এয়ার অ্যাম্বুল্যান্স সার্বক্ষণিক প্রস্তুত থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, এখনই তাকে আকাশপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি সামাজিক মাধ্যমে ছড়ানো নানা গুজবের বিষয়ে সতর্ক করে বলেন, 'গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। মেডিকেল বোর্ড আশাবাদী। যখন তারা মনে করবেন তিনি নিরাপদে বিদেশ যেতে পারবেন, তখনই নেওয়া হবে। কাতার সরকার ও অন্তর্বর্তী সরকার সহায়তা করছে।'

প্রায় ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাকস্থলির জটিলতার কারণে গতকাল তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়। শুরুতে কিছু রক্তক্ষরণ হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন