উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করুন : আশরাফুল বারী ভুইয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

দৈনিক সোজাসাপটা পত্রিকায় গত ২৪ আগস্ট প্রকাশিত “ভোটে প্রভাব ফেলবে ৫ই আগস্ট পরবর্তী আচরণ” শিরোনামের সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট আশরাফুল বারী ভুইয়া।

তিনি বলেন, ওই সংবাদের মাধ্যমে তার এবং তার বাবা এডভোকেট আব্দুল বারী ভুইয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে অভিযোগ আনা হয়েছে যে তারা নাকি বিরোধী মতের আইনজীবীদের হুমকি-ধমকি দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গালগল্প বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন আগাম জামিন নিয়ে আদালতে হাজির হন। শুনানি শেষে হঠাৎ এডভোকেট রউফ মোল্লা বর্তমান পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন। এ সময় তার বাবা শুধু জানতে চান কেন গালিগালাজ করা হচ্ছে। জবাবে রউফ মোল্লা তার বাবাকে এবং তাকেও গালিগালাজ করেন। এরপর সামান্য কথাকাটাকাটি ছাড়া আর কিছু ঘটেনি।

এডভোকেট জসিমকে মারধরের অভিযোগ নিয়েও তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “জসিম সাহেবের সাথে প্রতিদিন কোর্টে দেখা হয়, সালাম আদান-প্রদান হয়। এমন একজনের সাথে বিরোধ বা মারধরের প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পক্ষ সবসময় ভিকটিম কার্ড খেলে। ঘটনার আগের বা পরের অংশ না বলে মাঝের অংশ বিকৃতভাবে উপস্থাপন করে সহানুভূতি আদায় করার চেষ্টা করে।

শেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এডভোকেট আশরাফুল বারী ভুইয়া বলেন, “একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করুন।”

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ