তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, যা উঠে এলো তদন্তে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যুকে ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। প্রথমে ‘সংক্রমিত তরমুজ’ খাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে, এমন গুজব ছড়িয়ে পড়লেও এবার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর পর করা পরীক্ষায় এক সদস্যের শরীরে মরফিনের মতো শক্তিশালী ব্যথানাশক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে কীভাবে এই পদার্থ শরীরে প্রবেশ করেছে—তা এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে পরিবারটি একটি নৈশভোজের আয়োজন করে, যেখানে প্রথমে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। এরপর ভোর ৫টার দিকে সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি শুরুতে সাধারণ খাদ্যে বিষক্রিয়া বলে মনে করা হয়।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের চারজনের মৃত্যু হয়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের অভ্যন্তরীণ অঙ্গ—মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র—সবুজাভ হয়ে গিয়েছিল, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ায় সাধারণত দেখা যায় না। এই অস্বাভাবিক লক্ষণ তদন্তকে নতুন দিকে নিয়ে গেছে।

মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের কারণে মৃত্যু হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। একই রাতের খাবার খাওয়া অন্য আত্মীয়রা অসুস্থ না হওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়েছে।

এদিকে পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের মানসিক অবস্থা, সম্ভাব্য বাহ্যিক বিষক্রিয়া কিংবা অন্য কোনো কারণ আছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদের ভিসেরা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় পুরো মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, আর এক পরিবারের চারজনের মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন