ট্রাম্পের আহ্বানে এবার হরমুজ প্রণালিতে নৌ-অভিযানে যোগ দেবে আরব আমিরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ-অভিযানে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন আলোচনায় গারগাশ বলেন, 'বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে।'
 
গারগাশ আরও বলেন, 'বর্তমান সংঘাত শেষে এমন একটি কাঠামো গড়ে তোলা জরুরি, যাতে ইরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।'
 
এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে তিনি ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।
 
এছাড়া, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ-অভিযানে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন আলোচনায় গারগাশ বলেন, 'বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে।'
 
গারগাশ আরও বলেন, 'বর্তমান সংঘাত শেষে এমন একটি কাঠামো গড়ে তোলা জরুরি, যাতে ইরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।'
 
এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে তিনি ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।
 
এছাড়া, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ