সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও সুসম্পন্ন করতে সব দলকে সহযোগিতা করতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি বলেন, 'নির্বাচনী আচরণবিধি পালন গুরুত্বপূর্ণ। কমিশনের আশা করে, সব রাজনৈতিক দল বিধি মেনে চলার প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর প্রধান শর্ত হলো আচরণবিধি অনুসরণ।'

সিইসি বলেন, 'নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি প্রয়োজন। রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি হবে না।'

বিগত সময়ে ভোটারদের মধ্যে গড়ে ওঠা ভোটবিমুখতা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সিইসি।

তিনি বলেন, 'জাতীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের ভোটারদের উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এতে ভোটকেন্দ্রে মানুষের অংশগ্রহণ বাড়বে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ