সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, 'দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত। দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে যথাযথভাবে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো, যাতে সুন্দর একটা নির্বাচন পেতে পারি।'

সেনাপ্রধান বলেন, 'মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে।'

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে পদক এবং ৭৫ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন