সৌদিতে শাওয়াল চাঁদ দেখা যায়নি: ২০ মার্চ ঈদুল ফিতর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ।

বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত দিনে আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে। পর্যালোচনা শেষে তারা নিশ্চিত করে যে, রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে এক মাস সিয়াম সাধনার পর ২০ মার্চ পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, প্রতিটি হিজরি মাসের শুরু নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান পূর্ণ ৩০ দিনে শেষ হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, এর আগেই সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে ১৮ মার্চ (বুধবার) রাত থেকে, যা চলবে চারদিন। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি বলেন, 'আগাম ছুটির ঘোষণা কর্মদাতা ও কর্মীদের জন্য পরিকল্পনা গ্রহণ সহজ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সমন্বয় করতে পারবে এবং জরুরি সেবা অব্যাহত রাখার পাশাপাশি কর্মীদের উৎসবকালীন ছুটি নিশ্চিত করা সম্ভব হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ