সোনারগাঁয়ে শিক্ষার্থী শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ আগস্ট স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু কামাল ওরফে টুন্ডা কামাল তার বাহিনী নিয়ে শিক্ষার্থী জোনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় এবং তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করে।

বক্তারা আরও বলেন, কামাল ওরফে টুন্ডা কামাল এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে জমি দখল, নারী নির্যাতন ও সাধারণ মানুষের কাছ থেকে বিচার-শালিসের নামে অর্থ আদায় করে আসছে। তার এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা ঘোষণা দেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার না করা হলে সিনহা স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী মহাসড়কে নেমে আন্দোলন করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ