সিঙ্গাপুরে জানাজা হচ্ছে না ওসমান হাদির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। সিঙ্গাপুরের কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় দেশটিতে তার জানাজা আয়োজন সম্ভব হয়নি। হাইকমিশন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

এর আগে ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের নির্বাচনি প্রচারণা শেষে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে এবং এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় মরদেহ দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর সময় বিকাল ৩:৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি