সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাত থেকে ডাকাত সরদারকে ছিনিয়ে নিলো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে আটক ডাকাত সরদার সাহেব আলী (৩৮)-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের ৩ সদস্যসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় রানা নামে একজন বাসিন্দাও রয়েছেন।

ওয়াপদা কলোনি বউবাজার এলাকার বাসিন্দা সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে সাদা পোশাকে থাকা র‌্যাবের একটি আভিযানিক দল। দুইজন র‌্যাব সদস্যের পাহারায় তাদেরকে বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে রাখা হয়। এ সময় অন্য র‌্যাব সদস্যরা তার সহযোগীদের ধরতে অভিযানে গেলে ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে র‌্যাব সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং সাহেব আলীকে ছিনিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর সিপিএসসি’র লে. কমান্ডার মো. নাঈম উল হক। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় যায়। এ সময় একদল সন্ত্রাসী বাহিনী তাদের ওপর আক্রমণ করে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন