শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুইন্সের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টার-এ এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ২১ ও ২৭ এপ্রিল মসজিদের ভেতরে পৃথক দুই ঘটনায় ১০ বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন করা হয়। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড তদন্ত শেষে ২৭ এপ্রিলই তাকে গ্রেপ্তার করে।

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা মামলায় তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগসহ মোট ১২টি অভিযোগ আনা হয়েছে।

২৮ এপ্রিল আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ডে নির্ধারণ করেছে এবং ভুক্তভোগীদের নিরাপত্তায় জরুরি সুরক্ষা আদেশ জারি করেছে।

গণমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

এদিকে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে। এ বিষয়ে তথ্য থাকলে ২১২-২৬৭-৭২৭৩ অথবা ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ঘটনাটি প্রকাশের পর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি