মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত “বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমানে দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ওপেন ইউনিভার্সিটি উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন, তা নিয়ে একটি স্পষ্ট ও সামগ্রিক ধারণার অভাব রয়েছে। এ অবস্থায় পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।'
তিনি আরও বলেন, 'একসময় বিদেশ থেকে শিক্ষক এসে পাঠদান করতেন এবং শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতেন। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। দেশেই উচ্চশিক্ষার বিস্তার ঘটেছে। তবে শুধু সংখ্যায় নয়, মানের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।'
পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। আমরা পরিমাণে অনেক এগিয়েছি, কিন্তু মানের দিক থেকে কতটা এগিয়েছি, তা নিয়ে আমাদের নিজেদেরই পরিষ্কার ধারণা নেই।'
তিনি আরও বলেন, 'সময়ের চাহিদা অনুযায়ী নীড-বেসড (চাহিদাভিত্তিক) শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে।'