শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার সন্ধান পেল এনবিআর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার অলঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলার পর ৮৩২ ভরি সোনার অলঙ্কারসহ আরও কিছু মূল্যবান সম্পদের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর দিলকুশা এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করা হয়েছিল।

একই দিনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকারও খোলা হয়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

এনবিআর সূত্র জানিয়েছে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার দোসর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই রায়ে দুজনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্যও আদালত নির্দেশ দেন।

ফেরারি দুই আসামির সব সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানিয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করা হয়।

১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনের পূবালী ব্যাংক, মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার লকার নম্বর ১২৮ জব্দ করে। ওই সময় পূবালী ব্যাংকের শাখায় তার দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়—একটিতে ১২ লাখ টাকার এফডিআর, আরেকটিতে ৪৪ লাখ টাকার রাখা ছিল। পরবর্তীতে এই টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার আরও দুটি লকার (নম্বর ৭৫১ ও ৭৫৩) উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় এই লকার খোলার পর ৮৩২ ভরি সোনার অলঙ্কারসহ মূল্যবান সম্পদ পাওয়া যায়। সূত্র: কালেরকণ্ঠ


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী