"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাদির মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দূতাবাস-আন্তর্জাতিক সংস্থার শোক প্রকাশ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডিয়ান হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডস দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস ও হাইকমিশন। আলাদা আলাদা বিবৃতিতে দূতাবাসগুলো হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে তারা সহিংসতা ও রাজনৈতিক সহিংস ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির গুরুত্বের ওপর জোর দেয়।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তনে উৎসবের নগরী পূর্বাচল: ৩০০ ফিট সড়কে মিলেছে দেশের সব পথ
প্রায় দেড় যুগ পর বিএনপির নেতাকর্মীদের বহুল প্রতীক্ষিত সেই দিনটি এসে গেছে। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরছেন। এ উপলক্ষে ৩০০ ফিট সড়কের পাশে নির্মিত মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাঁকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্প-মাদুরোর ফোনালাপ; কমেনি সামরিক উত্তেজনা, বেড়েছে শঙ্কা
দুই দেশের সম্পর্ক চূড়ান্ত উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুক্ত হয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে জানানো হয়েছে, সপ্তাহখানেক আগে হওয়া ওই ফোনালাপে কী নিয়ে আলোচনা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে, সম্ভাব্য বৈঠক ইস্যুই আলোচনায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে ধরে নিয়ে গেল ডিবি
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার তাঁর বাসার সামনে থেকেই তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক সদস্য।
২৫ জুলাই, ২০২৬
হাদি’র মরদেহ হৃদ্রোগ ইনস্টিটিউটে, রাখা হবে হিমঘরে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেখানে হিমঘরে মরদেহটি রাখা হবে। এর আগে আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর, কুড়িল–৩০০ ফিট এলাকা ও গুলশানসহ বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও সতর্ক অবস্থানে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কারওয়ান বাজারে মোবাইল বিক্রেতাদের মানববন্ধন
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করছেন মোবাইল বিক্রেতারা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ব্যানারে এ মানববন্ধন শুরু করেন তারা। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা জানান, তারা বৈধভাবে ব্যবসা করতে চান। তবে ভ্যাট-ট্যাক্সের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন।
২৫ জুলাই, ২০২৬
বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে ইবির বিএনপিপন্থী ৩ শিক্ষকের পদত্যাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী তিনজন সিনিয়র অধ্যাপক। রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগপত্রে মোট ৬টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই তিন শিক্ষক।
২৫ জুলাই, ২০২৬
হামলাকারীদের ভারত পলায়নের তথ্য নেই: ডিএমপি
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
২৫ জুলাই, ২০২৬