জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার তাঁর বাসার সামনে থেকেই তাকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, কোন স্থানে ও কোন মামলায় তাকে আটক করা হয়েছে—তা শিগগিরই বিস্তারিত জানানো হবে।
গত এপ্রিল ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিবের দায়িত্বে আছেন শওকত মাহমুদ। এর আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।