"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশে এসে পৌছেছে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য বিমানবন্দর থেকে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি।
২৫ জুলাই, ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল
বুধবার (২৪ ডিসেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটি (২০২৫–২০২৬)-এর আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি সাকির
বর্তমান রাষ্ট্র কাঠামো এবং সংবিধান মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে এবং আগামী নির্বাচন একসাথে ‘সংবিধান সভা নির্বাচন’ ও জাতীয় সংসদ নির্বাচন হিসেবে আয়োজন করা জরুরি।
২৫ জুলাই, ২০২৬
অপরিবর্তিত অবস্থা খালেদা জিয়ার, গ্রহণ করতে পারছেন মেডিসিন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে চিকিৎসকদের মতে, তিনি যে ওষুধগুলো পাচ্ছেন, সেগুলো শরীর গ্রহণ করছে—যা পরোক্ষভাবে উন্নতির ইঙ্গিত দেয়।
২৫ জুলাই, ২০২৬
হাদির মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত, অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুলির আঘাতে তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসেও আঘাত রয়েছে। অস্ত্রোপচার ছাড়াই কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে ওসমান হাদির লাশ গ্রহণ করলেন যারা
জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ নম্বর ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরে শহীদ হাদির মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যা মামলায় জব্দ আলামতের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ আদালতের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ঘটনাস্থল থেকে জব্দ করা ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ আলামতের ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলা কুড়িগ্রামে
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। নভেম্বরের শেষ প্রহরেই তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীতের উপস্থিতি এখন স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ায় মেগা অভিযানে বাংলাদেশিসহ আটক ৮৪৩ জন
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় এক ব্যাপক সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২৫ জুলাই, ২০২৬
আমার কথাই সত্যি হচ্ছে, নির্বাচন অত সহজ হবে না: তারেক রহমান
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের করা ভবিষ্যদ্বাণী সত্য হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচন যে সহজ হবে না, তা তিনি আগেই বলেছিলেন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই বক্তব্যের সত্যতা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬