"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মক্কা-মদিনায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা
ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নির্ধারিত এলাকায় বিদেশি মুসলিমদের সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিল করে এ-সংক্রান্ত নতুন নীতিমালার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা বিদেশিদের সম্পত্তির মালিকানা বিষয়ে নতুন বিধিমালা এবং অনুমোদিত এলাকার তালিকা অনুমোদন করেছে। একই দিনে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি বিদেশি নাগরিকদের আবেদন গ্রহণের জন্য ‘সৌদি প্রোপার্টিজ’ নামে একটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলকে সহায়তার অভিযোগে ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগে এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গোষ্ঠীটির দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হন। লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাত বৃহস্পতিবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামাস-সমর্থিত ‘রেজিস্ট্যান্স সিকিউরিটি’ বুধবার এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা নিশ্চিত করেছে। তাকে ‘এমএম’ কোডনামে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি জেলায় এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে নিজ নিজ বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ভারতের শেয়ারবাজারে ধস, উধাও ২ লাখ কোটি রুপি
ভারতের শেয়ারবাজার শুক্রবার কঠিন এক দিন পার করেছে। প্রযুক্তি খাতের শেয়ারের ব্যাপক দরপতনের ফলে বাজার থেকে প্রায় ২ লক্ষ কোটি রুপি মূলধন উধাও হয়ে গেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস এই পতনের মূল কারণ। দিনটিতে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, এইচসিএলটেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যায়।
২৫ জুলাই, ২০২৬
গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা বকেয়া
বুধবার (২৪ জুন ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়। মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, এরপর গ্রামীণফোনের ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে। তিনি আরও বলেন, টেলিটকের বকেয়া রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্ন খাতে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইকুইটি কনভার্সনের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার ছাড়া ব্রাজিলের একাদশ
ম্যাচের আগে ব্রাজিল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। তবে সেই একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। জাপানের বিপক্ষে শুরু থেকেই তাকে দেখা যাবে বলে অনেকের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
বোর্ডিং পাস নিয়েও উধাও ৭১ যাত্রী
বোর্ডিং পাস সংগ্রহের পরও মালয়েশিয়াগামী বিমানে ওঠার আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ যাত্রী উধাও হয়ে গেছেন। এদের মধ্যে কয়েকজনের ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের অসংগতি ধরা পড়ার পর বাকিরা একে একে বোর্ডিং এলাকা ছেড়ে চলে যান। শেষ পর্যন্ত তারা কেউই বিমানে ওঠেননি।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার ১০ জুলাই দুপুরে উপজেলার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
প্রশাসনে রদবদল, ১২ সিনিয়র সহকারী সচিবের বদলি
প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙ্গামাটি সদরের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ফেনীর সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শ্রীনগরে উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (২৪ জুন) তিনি উপজেলার বিভিন্ন সরকারি কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জনাব শরীফ উল্লাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৫ জুলাই, ২০২৬