"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’, আত্মপ্রকাশ ১৬ জানুয়ারি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ‘জনযাত্রা’ নামের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
জুলাই গণঅভ্যুত্থানে ভয়াবহ সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
২৫ জুলাই, ২০২৬
মারা গেলেন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়া সেই কোচ
মাঠেই অসুস্থ হয়ে মারা গিয়েছেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বিপিএল ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার ২০ মিনিট আগে ওয়ার্মআপ করছিল খেলোয়াড়েরা। সে সময় মাঠেই ছিলেন কোচ মাহবুব আলী জাকি। হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই জাকিকে দ্রুত সিপিআর দেওয়া হয়। প্রথমে তিনি সাড়া দেন এবং শ্বাসপ্রশ্বাস ফিরে আসে।
২৫ জুলাই, ২০২৬
২২ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের, বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে দেওয়া ৩০ দিনের আল্টিমেটামের মধ্যে আট দিন পার হয়েছে। বাকি আছে ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
২৫ জুলাই, ২০২৬
দিপু হত্যা মামলা: লাশ পোড়ানোর নেতৃত্বদানকারী ইয়াছিন গ্রেফতার
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, ইয়াছিন আরাফাত পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি করতেন এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে।
২৫ জুলাই, ২০২৬
কোরআন ক্লাসে জামায়াতের ভোট চাওয়ার অভিযোগ, যুবদলের ‘হামলা’
ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়া ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবদল নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কোরআন ক্লাস চলাকালে কয়েকজন যুবদল কর্মী সেখানে উপস্থিত হয়ে নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় একজনের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
২৫ জুলাই, ২০২৬
মগবাজার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে একজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শম্পা আক্তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের একটি ৭ তলা ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন।
২৫ জুলাই, ২০২৬
আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তারা শাহবাগ মোড়ে চলে আসে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা থেকে শাহবাগে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ।
২৫ জুলাই, ২০২৬
সবার জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ২ জানুয়ারি বিকাল পৌনে চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে এবং নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
২৫ জুলাই, ২০২৬
খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প!
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অতিরিক্ত সহিংসতা চালানো হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, 'ইরানি শাসকগোষ্ঠী যদি নিজ দেশের সাধারণ মানুষের ওপর নির্মম দমন–পীড়ন চালায়, তাহলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।
২৫ জুলাই, ২০২৬