"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
এনসিপির দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা
দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা এবং দেশ গঠনের প্রত্যয়কে আরও সুসংহত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস আলম
শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।সারজিস আলম বলেন, গত বছরও জুলাই পদযাত্রা করা হয়েছিল। এবার কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি জানান, উপজেলা ও পৌরসভাভিত্তিক এ পদযাত্রার পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনও থাকবে। স্থানীয় নির্বাচনে যেসব ১০০টি উপজেলা ও পৌরসভায় দল প্রার্থী দেবে, সেসব এলাকাকে কেন্দ্র করেই পদযাত্রা পরিচালনা করা হবে।
২৫ জুলাই, ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়িয়েছে সংগঠনটি।
২৫ জুলাই, ২০২৬
ঘরের জন্য মাটি কাটতে গিয়ে স্তুপে চাপা পড়ে কিশোরের মৃত্যু, আহত ১
চট্টগ্রামের মিরসরাইয়ে টিলা কেটে মাটি সংগ্রহের সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের বড়থলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকদের দিয়ে হাসপাতালের বাথরুম পরিষ্কার করাতে চান স্বাস্থ্য কর্মকর্তা
দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। সমালোচনার মুখে তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট সরিয়ে নেন। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় এবং এর আওতাধীন সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট ও হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে।
২৫ জুলাই, ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে রাখা হচ্ছে শহীদ জিয়ার নামে
শের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হলো পিরোজপুরের নাজিরপুর কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২
শনিবার (৪ জুলাই) দিনভর বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চুপ করাতে হলে আমাকে মেরে ফেলতে হবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে বিজেপি পরিকল্পিতভাবে দলটির নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হাতিমারা চৌরাস্তা এলাকার জাফরান রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, রেস্টুরেন্টটির ফ্রিজে অত্যন্ত অস্বাস্থ্যকর উপায়ে একই সঙ্গে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হয়েছে। এছাড়া রান্নাঘরের পরিবেশও ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করলে ব্যাকটেরিয়ার ক্রস-কন্টামিনেশন বা জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হয়, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
২৫ জুলাই, ২০২৬
এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান, নতুন আইনে শাস্তির হুঁশিয়ারি
বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। কোনো পরীক্ষার্থীর কাছে নকল বা নিষিদ্ধ উপকরণ পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬