"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জনগণের পাশে থাকায় নির্বাচনে দাঁড়াচ্ছি: রুমিন ফারহানা
জনগণ তার পাশে থাকায় শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 'যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন।
২৫ জুলাই, ২০২৬
যশোর–২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই দিনে ইসি তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রেখেছিল।
২৫ জুলাই, ২০২৬
হাদির স্মরণে যা বললেন তারেক রহমান
শরিফ ওসমান হাদির অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারলেই শহীদদের রক্তের ঋণ শোধ হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলেের ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'কয়েকদিন আগেই শহীদ হয়েছেন শরিফ ওসমান হাদি। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন, ২০২৪ সালে যারা জীবন দিয়েছেন, সবার আত্মত্যাগের সম্মান রক্ষা করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জানাজা আজ, সংসদ ভবন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আপসহীন এই নেত্রীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের চারপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে দুস্থ-অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে, ঠিক সেই সময় শীতার্ত প্রতিবন্ধি ও দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস এর ব্যবস্থাপনায় ৫ শতাধিক শীতার্তদেট মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস চত্বরে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপ-শাখা সীপকস এর সাধারণ সম্পাদিকা ফারহানা আফরোজ মৌসুমী।
২৫ জুলাই, ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিন পেলেন প্রথম আসামি
জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে প্রথমবারের মতো জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১১ জানুয়ারি) জামিনের এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। আসামিপক্ষের আইনজীবী জানান, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে তার দুই ভাই মারা গেছেন।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
সবাই মিলে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।' বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। দেশের মাটিতে পা রেখে দেওয়ার পর প্রথম ভাষণে শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, 'মহান রব্বুল আলামিনের দোয়ায় আবার মাতৃভূমিতে ফিরতে পেরেছি।'
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন হবে: নাহিদ ইসলাম
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগারে
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্রি এলাকায় ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপুর কর্মী সমর্থকদের মিছিলে হামলা, বোমা বিস্ফোরণ ঘটনার মামলায় যুবলীগ নেতা বাবু বেপারী (৪৬)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এরপরে মঙ্গলবার (৬-জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু বেপারী উপজেলা আলাওলপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ন আহবায়ক।
২৫ জুলাই, ২০২৬