"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু
কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
বগুড়া-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলায় আহত ৩
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী অফিসে বিএনপির লোকজন হামলা চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করেনি বলে জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত প্রার্থী আমির হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবদল সভাপতির
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় তিনি জামায়াতের প্রার্থী আমির হামজাকে নিয়েও কড়া ও বিস্ফোরক মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৮ আসনে শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। জুমার নামাজের পর খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। একইদিন বরুয়া শেলুন পাড়ার বায়তুল আমান জামে মসজিদের সামনে শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে জোরপূর্বক লিফলেট ছিনিয়ে নেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গেলে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আসনটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন: টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
২৫ জুলাই, ২০২৬
‘মাঝে মাঝে একনায়ক দরকার’; ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক
কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ইজাদুর রহমান মিলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তৎপরতা: পর্তুগালে সক্রিয় হওয়ার অভিযোগ
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ইউরোপের দেশ পর্তুগালে পুনরায় সংগঠিত হয়ে সক্রিয় হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। প্রবাসী বাংলাদেশিদের একাধিক সূত্রের দাবি, সংগঠনটি গোপন বৈঠক, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন ব্যানারের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক
শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা শাহবাগ মোড় ছেড়ে যান। এর পরপরই গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
রাউজানে সন্ত্রাসীদের মুহুর্মুহু ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল
ভোটের এক দিন আগে চট্টগ্রামের রাউজানে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার উপজেলার কদলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। প্রায় এক মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে ২৫ থেকে ৩০ জনের একটি দলকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। তাদের একটি গ্রামে সারিবদ্ধভাবে সামনে এগোতে এগোতে গুলি ছুড়তে দেখা যায় এবং অন্তত ১৩টি গুলির শব্দ শোনা যায়।
২৫ জুলাই, ২০২৬