"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুৎসা রটানো দলটি মানুষের ভোট পাবে না: মির্জা ফখরুল
NULL
২৫ জুলাই, ২০২৬
জলবায়ু অভিযোজনের অনুকরণীয় উদ্যোগে বদলাচ্ছে চরাঞ্চলের মানুষের জীবন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে কৃষিকাজ মানেই অনিশ্চয়তা আর ঝুঁকির সঙ্গে লড়াই। বিস্তীর্ণ খোলা চরে কাজ করতে গিয়ে কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদে থাকতে হয়। হঠাৎ কালো মেঘ, দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি—কোনোটিরই আগাম সতর্কতা থাকে না। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে কৃষকদের জীবনে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে শুধুমাত্র এই ইউনিয়নেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অন্তত দশজন কৃষক।
২৫ জুলাই, ২০২৬
সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরুর কথা বলেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
ভারতের হিমালয়কন্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একের পর এক কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চলে।
২৫ জুলাই, ২০২৬
ভাইরাল হওয়া ভিডিওটি এআইয়ের তৈরি বলে দাবি মঞ্জুরুল আহসান মুন্সীর
বিএনপি–সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে ফেলার হুমকির অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওটি কাটছাঁট করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংযোজন করা হয়েছে বলে দাবি করেছেন ঋণখেলাপির দায়ে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এর আগে ফেসবুক পোস্টেও তিনি ভিডিওটি ‘কেটে প্রচার করা হচ্ছে’ বলে অভিযোগ তোলেন।
২৫ জুলাই, ২০২৬
সোনারগাঁয় আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুরের পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামে সংঘর্ষ চলে। স্থানীয়রা জানায়, দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড এবং ইটপাটকেল ব্যবহার করে হামলা চালানো হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৫ জুলাই, ২০২৬
অপুকে সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট চাইলেন সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা আব্দুল আউয়াল
শরীয়তপুর–৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুকে সমর্থন জানিয়ে তাঁর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল সরদার। এ সময় তাঁর দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী একত্রে সমর্থন জানান।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে
যোগদানের বিষয়ে রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন তারা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ তাদের ভালো লেগেছে। দেশ ও রাজনীতির প্রতি সচেতনতা এবং আদর্শিক অবস্থান থেকে শতাধিক নেতাকর্মী একসঙ্গে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।
২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির পাতা-ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে: জামায়াত আমির
আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, 'বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি চরম অন্যায়। দুর্নীতির জড় ও মূল ধরেই ব্যবস্থা নিতে হবে।
২৫ জুলাই, ২০২৬
দীপু চন্দ্র দাসের পরিবারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে সরকার
ময়মনসিংহের ভালুকায় গত ডিসেম্বরে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বসবাসের জন্য পাকাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় দীপুর পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ এবং তাঁরা বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, তাঁর সন্তানের জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।
২৫ জুলাই, ২০২৬