"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিলেট সফরের মধ্য দিয়ে শুরু তারেক রহমানের নির্বাচনী প্রচারণা, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান, তারেক রহমান আজ রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছাবেন এবং হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনে জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজন নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত “দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ” শীর্ষক সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ২৩ ঘণ্টা পর বঙ্গভবনের কর্মকর্তাকে আটকের কথা জানাল ডিবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এজিবি কলোনিতে তাঁর বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ জন কর্মকর্তা।
২৫ জুলাই, ২০২৬
ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ; জয়-পলকের বিচার শুরুর আদেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচার শুরুর আদেশ দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। এদিন প্রথমে দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করা হয়। পরে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে বিএনপির জনসভা থেকে ১৮ মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের দিন শনিবার রাতে ১৮টি মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জনসভা শেষ হওয়ার পর একটি মাইক্রোফোনও নিখোঁজ হয়। এ ঘটনায় একই দিন নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালীতে নারী জামায়াত কর্মীকে হেনস্তার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এক নারী কর্মী। এ সময় ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন তার সহযোগীদের নিয়ে ওই কর্মীর ওপর চড়াও হন এবং তাকে হেনস্তা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত মোশারেফ হোসেন বিজয়নগর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
শুক্রবারের যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক বাতিল, দাবি পরিবর্তনে ওয়াশিংটনের আপত্তি: অ্যাক্সিওস
শুক্রবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়েছে। বৈঠকের স্থান ও কাঠামো পরিবর্তনের তেহরানের দাবিতে ওয়াশিংটন রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে জানিয়ে দেন যে আলোচনার পূর্বনির্ধারিত কাঠামো পরিবর্তনে তারা সম্মত হবেন না। এর পরপরই বৈঠকটি বাতিল করা হয়।
২৫ জুলাই, ২০২৬
উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দুই-একজন ছাড়া প্রায় সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬